শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৮, ১৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ২১৯ জন, খুলনা বিভাগে ১৪০ জন, বরিশাল বিভাগে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২৫ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি কর্পোরেশনসহ) মারা গেছেন ১৫৫ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
এমপি/ আরআই