শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১, ১৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।
বিবৃতিতে ন্যাব বলেছে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রকাশিত বক্তব্যের ভাষা, প্রেক্ষাপট ও শালীনতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ও শালীন আচরণ বজায় রাখাও জরুরি।
সংগঠনটি প্রকাশিত বক্তব্যের সত্যতা, প্রেক্ষাপট ও প্রযোজ্য বিধিবিধান যাচাই করে নিরপেক্ষ তদন্তের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়েছে। তদন্তে পেশাগত আচরণবিধি বা প্রচলিত বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ মিললে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।
ন্যাবের ভাষ্য, তাদের এ দাবি কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ বা প্রতিহিংসা থেকে নয়; বরং পেশাগত শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা ও রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিদের প্রতি শালীন আচরণ নিশ্চিত করার প্রত্যাশা থেকে।
এমপি/ আরআই