শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৩, ১৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সহকারী সচিব (প্রশাসন-২) খন্দকার রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বই তিনটি হলো মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন এবং সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তৃতা সংকলন ‘সবার আগে বাংলাদেশ’। তিনটি বইই প্রকাশ করেছে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা।
চিঠিতে বলা হয়েছে, প্রকাশনা সংস্থাটির ২০২৪ সালের ২৩ আগস্ট মন্ত্রণালয়ে পাঠানো একটি পত্রের পরিপ্রেক্ষিতে বইগুলোর এক সেট করে কিনে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে সংরক্ষণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দিল আফরোজা বলেন, ‘এরকম একটি নির্দেশনার কথা আমিও জেনেছি। এ বিষয়ে আমরা অধস্তনদের নির্দেশনা দেব।’
এমপি/ আরআই