ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিয়ের আগের দিন ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৩, ১৬-১০-২০২৬

বিয়ের আগের দিন ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের

ছবি: মেডিকেল পোস্ট

গাইবান্ধায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরিফ শাহরিয়ার সৌমিক নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল (১৫ অক্টোবর) রাতে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সৌমিক জেলা শহরের ডেভিড কোম্পানি পাড়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সুলতান মিয়ার ছেলে। শুক্রবার (১৬ অক্টোবর) তার বিয়ের দিন ধার্য ছিল। বৃহস্পতিবার ছিল গায়ে হলুদের আয়োজন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঢাকা থেকে গাইবান্ধার বাড়িতে আসেন সৌমিক। কয়েকদিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন তিনি। বৃহস্পতিবার সকালে তার শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পরে স্বজনরা তাকে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে সৌমিককে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সৌমিকের বিয়েকে ঘিরে দুই পরিবারেই চলছিল নানা প্রস্তুতি। কনের বাড়িতে সাজানো হয়েছিল আলোকসজ্জার গেট, সাজানো হয়েছিল বাড়িঘর। সৌমিকের বাড়িতেও চলছিল বিয়ের আয়োজন। তবে বিয়ের আগের দিনই সৌমিকের মৃত্যুতে থেমে যায় সব আয়োজন। আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন