শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০২, ১৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৫ অক্টোবর) রাতে অস্ট্রেলিয়ার পার্থের উদ্দেশে দেশ ছাড়েন এই পেসার। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, রানার নতুন করে কোনো চোট ধরা পড়েনি। তবে পুনর্বাসনের সময় শারীরিক অস্বস্তি থাকায় তার অবস্থা সম্পর্কে দ্বিতীয়বারের মতো বিশেষজ্ঞ মতামত নিতে চায় বোর্ড।
এদিকে, সাইড স্ট্রেইন থেকে সেরে ওঠার পর শক্তি বাড়ানোর কার্যক্রম শুরু করেছিলেন রানা। গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত বোলিং করে নিজের ওয়ার্কলোডও বাড়ানোর চেষ্টা করছিলেন তিনি। তবে বোলিংয়ের জন্য প্রয়োজনীয় শক্তি এখনো পুরোপুরি ফিরে পাননি এই পেসার। পিঠের ব্যথার পাশাপাশি নিতম্বের আশপাশে দুর্বলতা অনুভব করায় তার পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন রানা। এর আগে শিন স্প্রেইনেও ভুগেছিলেন তিনি। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি এই তরুণ পেসার। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পর রানার পুনর্বাসন ও মাঠে ফেরার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এমপি/ আরআই