শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪০, ১৬-১০-২০২৬ | আপডেট: ৪:৪০, ১৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে দুজন, ময়মনসিংহে একজন ও বরিশালে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এ নিয়ে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৯৭২ জন। গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮০ হাজার ২ জন।
এমপি/ আরআই