শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৪, ১৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু এখন একটি জাতীয় সমস্যা, এটি মোকাবিলায় সাধারণ মানুষের জনসচেতনতার কোন বিকল্প নেই।
ডেঙ্গু জ্বরের টিকা ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসার খরচ নিয়েও কথা বলেন তিনি। আব্দুল সালাম বলেন, একদিকে যেমন সিটি কর্পোরেশনের মশা নিধন কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনতে হবে, অন্যদিকে নাগরিক পর্যায় থেকেও সচেতনতার পরিচয় দিতে হবে। তবেই মুক্তি মিলবে এই বছরজুড়ে থাকা মশার আতঙ্ক থেকে।
ছায়া সংসদে ডেঙ্গু প্রতিরোধে সরকার ও জনগণের ভূমিকা নিয়ে যুক্তি-তর্ক তুলে ধরেন বিতার্কিকরা। ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতাকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করেন তারা।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আমলে ডেঙ্গু চিকিৎসা ও মশার ওষুধ কেনায় নানা অনিয়ম হয়েছে। তবে সরকার ও সিটি কর্পোরেশনের নতুন নেতৃত্বের অধীনে মশা নিয়ন্ত্রণে এখন দৃশ্যমান পরিবর্তন দেখতে চায় জনগণ।
এমপি/ আরআই