ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৭ কার্তিক ১৪৩৩, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৯, ২২-১০-২০২৬

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানী ঢাকার বাতাসের মান আজও অস্বাস্থ্যকর। বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা। এদিন শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ১৫৭।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, তালিকায় ২৯৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৩৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। এ ছাড়া ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের মুম্বাই এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে বায়ুদূষণের কারণে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

এমপি/ আরআই

আরও পড়ুন