শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪১, ২১-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
জানা গেছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডা: আরিফুল ইসলামের তত্ত্বাবধানে শাহানার কেমোথেরাপি সম্পন্ন হয়। পরে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ডা: পুলক ধারের তত্ত্বাবধানে তাকে ২৮টি রেডিওথেরাপি দেওয়া হয়। পরবর্তী চিকিৎসার জন্য তিনি ল্যাবএইড হাসপাতালে ডা: শাহাদাত হোসেন শেখের সঙ্গে যোগাযোগ করেন।
দীর্ঘদিনের চিকিৎসায় শাহানার পরিবারের প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এখন দ্রুত অস্ত্রোপচার করানো প্রয়োজন। এ জন্য আরও প্রায় সাড়ে ছয় লাখ টাকা দরকার। কিন্তু চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর এই অর্থের সংস্থান করতে পারছে না। এ অবস্থায় শাহানার চিকিৎসায় সহযোগিতার জন্য সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবারটি। তাদের আশা, সবার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পেলে অস্ত্রোপচারের প্রয়োজনীয় অর্থ জোগাড় করা সম্ভব হবে।
এদিকে, ক্যান্সার জয় করে সুস্থ জীবনে ফেরার স্বপ্ন দেখছেন শাহানা। তার চিকিৎসা চালিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সহপাঠীরা।
বিকাশ (পার্সোনাল): 01323-049433
ব্যাংক হিসাব
ব্যাংকের নাম: উত্তরা ব্যাংক
হিসাবের নাম: সাবিকুন নাহার শাহানা (Sabikun Nahar Shahana)
হিসাব নম্বর: ১৩১৩১১১০১১১২০৬৮
শাখা: মিরপুর ব্রাঞ্চ, ঢাকা
রাউটিং নম্বর: ২৫০২৬২৯৮০
এমপি/ আরআই