শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৪, ২১-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করবে। ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা নির্ধারিত শর্ত পূরণ করে এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। রোগী নির্বাচনের ক্ষেত্রে দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিবারের আয়-ব্যয় ও সামগ্রিক আর্থিক অবস্থা বিবেচনা করে রোগী নির্বাচন করা হবে। দ্রুত চিকিৎসা প্রয়োজন এমন রোগী, জীবনঝুঁকিতে থাকা ব্যক্তি, প্রতিবন্ধী, শিশু, নারী ও প্রবীণদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।
একই অর্থবছরে একজন রোগী একবার এবং সারা জীবনে সর্বোচ্চ তিনবার এ সহায়তা পেতে পারবেন। আবেদনে ভুল তথ্য বা জাল কাগজপত্র পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে।
রোগীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। অপ্রাপ্তবয়স্ক হলে জন্মনিবন্ধন সনদ।
আবেদনকারী বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে।
পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
নমিনির প্রয়োজনীয় তথ্য।
রোগী বা অভিভাবকের ব্যাংক হিসাবের তথ্য এবং চেকবইয়ের কভার পাতার ফটোকপি।
চিকিৎসকের সর্বশেষ ব্যবস্থাপত্র।
রোগ শনাক্তকরণ-সংক্রান্ত পরীক্ষার রিপোর্টের সত্যায়িত ফটোকপি।
রোগের ধরন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষার রিপোর্টও জমা দিতে হবে। ক্যান্সারের ক্ষেত্রে বায়োপসি বা হিস্টোপ্যাথলজি, কিডনি রোগে ইউরিয়া ও ক্রিয়েটিনিন পরীক্ষার রিপোর্ট, লিভার সিরোসিসে আল্ট্রাসনোগ্রাম বা ফাইব্রোস্ক্যান, প্যারালাইসিসে এমআরআই বা সিটি স্ক্যান এবং হৃদরোগে এনজিওগ্রাম বা ইকোকার্ডিওগ্রামের রিপোর্ট প্রয়োজন হতে পারে। থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার ক্ষেত্রে রোগ শনাক্তকরণের প্রাসঙ্গিক পরীক্ষার রিপোর্ট দিতে হবে।
নির্দেশনা অনুযায়ী, রোগ শনাক্তকরণ-সংক্রান্ত পরীক্ষার রিপোর্ট সাধারণত এক বছরের বেশি পুরোনো হওয়া যাবে না। মূল কাগজপত্রের পরিবর্তে প্রয়োজনীয় রিপোর্টের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
প্রথমে সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর আবেদনপত্রের স্বাক্ষরিত প্রিন্টকপি সংগ্রহ করে চিকিৎসকের ব্যবস্থাপত্র, পরীক্ষার রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
সব কাগজপত্রের দুই কপি সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় অথবা শহর সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট কার্যালয় থেকে সর্বশেষ নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হওয়া ভালো।
অনলাইনে আবেদনের লিংক: https://mswservices.gov.bd/auth/login
এমপি/ আরআই