ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

দিনাজপুরে আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১২, ২২-১০-২০২৬

দিনাজপুরে আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন

ছবি: মেডিকেল পোস্ট

‘নিরাপদ মাতৃত্ব, সুস্থ শিশু—আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যাত্রা শুরু করেছে আজেদা মা ও শিশু হাসপাতাল। হাসপাতালটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাসপাতালটির উদ্বোধন করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য জেড এম রেজওয়ানুল হক।

আজেদা মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান তাহসিন আহমেদের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন গোলাম রসুল রাখি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক এবং ইসলাম ক্লিনিক ও ডায়াবেটিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোফাক্ষারুল ইসলাম।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, হাসপাতালটি পার্বতীপুর ও আশপাশের এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াবে। বিশেষ করে মাতৃস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ প্রসব এবং শিশুদের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এমপি/ আরআই

আরও পড়ুন