শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৫৯, ২২-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংস্থাটির নাইজেরিয়া প্রতিনিধি পাভেল উরসু এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ায় এক দশকেরও বেশি সময় পর প্রথম ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তিনি উগান্ডার এক নারী, যিনি সম্প্রতি দেশটি থেকে নাইজেরিয়ায় আসেন।
উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই নারী কঙ্গো সফর করেছিলেন। গত মে মাসের মাঝামাঝি কঙ্গোতেই ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করা হয়েছিল।
অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাভেল উরসু বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া তথ্যে উগান্ডা ছাড়া অন্য কোনো দেশে ভ্রমণের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।’
তিনি আরও জানান, বর্তমানে নাইজেরিয়ায় ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে রাখাই প্রধান লক্ষ্য। আক্রান্ত নারী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার রক্তের জৈব-রাসায়নিক সূচকগুলোর উন্নতি হচ্ছে।
এমপি/ আরআই