শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩১, ২২-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য সচিব বলেন, গত বছর ও তার আগের বছরেও ব্যাপকসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ হটস্পট হলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। পাশাপাশি আমরা আশা করছি, অক্টোবরের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে কমে আসবে। এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি হওয়ার অন্যতম একটি কারণ থেমে থেমে ঘন ঘন বৃষ্টিপাত। কম পরিমাণে থেমে থেমে বৃষ্টি হওয়ায় তা জমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। যেসব এলাকা ডেঙ্গুর হটস্পট, সেখানে আমরা নিয়মিত পরিদর্শন করছি। এরই ধারাবাহিকতায় দেশের ৮-১০টি হটস্পটের অন্যতম জেলা চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন করছি। এটি অন্যতম একটি রেড জোন। আজকেও এখানে হাসপাতালে দেড়শর উপরে রোগী ভর্তি আছে।
স্বাস্থ্য সচিব বলেন, এই পরিস্থিতিতে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশের এলাকা পরিষ্কার করাসহ পাতিলে যাতে বৃষ্টির পানি না জমে, তা খেয়াল রাখতে হবে। হাসপাতালে ও বাড়িতে যেন সবাই মশারি ব্যবহার করে, তা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনের সময় স্বাস্থ্য সচিব হাসপাতালের আশপাশের বিভিন্ন এলাকা, রান্নাঘর এবং ডেঙ্গুসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরে তিনি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এমপি/ আরআই