ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪০, ২২-১০-২০২৬

হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২ জন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময়ে ঢাকা বিভাগে ৪০৫ জন, রাজশাহীতে ২১ জন, সিলেটে ১২৫ জন, চট্টগ্রামে ২০০ জন, বরিশালে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৮১ জন এবং রংপুরে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৪৮ জন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন