ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা, অবশেষে মারা গেলেন সেই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৪, ২৩-১০-২০২৬

‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা, অবশেষে মারা গেলেন সেই শিক্ষার্থী

ছবি: মেডিকেল পোস্ট

চিকিৎসকদের ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণার পর অবশেষে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছিল।

শুক্রবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক খুরশীদ আলম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চেসির আঘাত খুবই গুরুতর ছিল। তার মস্তিষ্ক আগেই কাজ করা বন্ধ করে দিয়েছিল। চিকিৎসকরা তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন। পরিবারের অনুরোধে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। পরে রাতে ভেন্টিলেটর সাপোর্ট খুলে দেওয়ার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে, গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর বাঘমারা থেকে অটোরিকশায় সহপাঠীদের সঙ্গে ক্যাম্পাসে ফিরছিলেন চেসি। পথে অটোরিকশাটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগলে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। এতে তার মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

দুর্ঘটনার পর প্রথমে তাকে বাঘমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়।

এদিকে, চেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি বলেন, চেসির অকালমৃত্যু অপ্রত্যাশিত। এ ঘটনায় গোটা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শিক্ষার্থীদের সড়কে চলাচলের ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানান।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন