শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৪, ২২-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পৃথক হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বুধবার (২১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে বৃহস্পতিবার তাকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। দুপুরে সেখানে তাকে দেখতে যান রুহুল কবির রিজভী। এ সময় তিনি চিকিৎসকদের কাছে মন্ত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে রাতেই তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দুপুরে ড. মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. মঈন খানের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এমপি/ আরআই