ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫১, ০১-১১-২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি, খাবারে নিষিদ্ধ রাসায়নিক রঙের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১ নভেম্বর) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নিউ খাজা আজমির স্টোরকে ৭ হাজার টাকা, মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে ১ লাখ টাকা এবং মাবিয়া বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নিউ খাজা আজমির স্টোরে নকল ডানো ক্রিম বিক্রির পাশাপাশি খাদ্য প্রস্তুতে ব্যবহার নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিক কেওড়া জল ও গোলাপজল বিক্রির অভিযোগ পাওয়া যায়। অন্যদিকে, মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টে খাবার তৈরিতে রাসায়নিক রং ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণ দেখতে পান অভিযান পরিচালনাকারীরা। এ ছাড়া মাবিয়া বেকারিতে মেয়াদসংক্রান্ত তথ্য উল্লেখ না করে পণ্য মোড়কজাত ও বাজারজাত করার অভিযোগে জরিমানা করা হয়।

এমপি/ আরআই

আরও পড়ুন