শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১, ০২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. শহিদুল্লাহর ছেলে মো. নাহিদ এবং মুন্সিরহাট ইউনিয়নের বাহিরগোড়া এলাকার আবু জাফরের ছেলে আব্দুর রহিম মুন্না।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ভেতরে ২৮টি প্যাকেটে রাখা ৬৭২ বোতল সিরাপ পাওয়া যায়। অ্যাম্বুলেন্স ব্যবহার করে এসব সিরাপ ঢাকায় পাচারের চেষ্টা করা হচ্ছিল।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমপি/ আরআই