শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫১, ০২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে। এর মধ্যে ১০৫ জনের নিশ্চিত হামে এবং ১ হাজার ১৫২ জনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগটিতে রোগী ভর্তি হয়েছেন ৬২৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১১, বরিশালে ১৫০, সিলেটে ১৪৫, খুলনায় ১২৫, ময়মনসিংহে ১০২, রাজশাহীতে ৪৬ এবং রংপুর বিভাগে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। সরকারি তথ্য অনুযায়ী, পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ৯৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এমপি/ আরআই