ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

মোস্তফা জামালকে দেখতে ল্যাবএইডে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০১, ০২-১১-২০২৬

মোস্তফা জামালকে দেখতে ল্যাবএইডে রাষ্ট্রপতি

ছবি: মেডিকেল পোস্ট

জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল (১ নভেম্বর) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন মোস্তফা জামাল হায়দারকে দেখতে যান রাষ্ট্রপতি। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা: জাহিদ, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী মোহাম্মদ নাহিদ, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দারসহ দলের অন্য নেতারা।

এমপি/ আরআই

আরও পড়ুন