শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৯, ০২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১ নভেম্বর) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এক আদেশে এ বদলির কথা জানানো হয়। আদেশ অনুযায়ী, শামীম আহম্মেদকে ঢাকা কার্যালয় থেকে বগুড়া কারখানার প্রশাসন বিভাগে একই পদে ও একই বেতনক্রমে স্থানান্তর করা হয়েছে। আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইডিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শামীম আহম্মেদের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, স্বজনপ্রীতি, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও সহকর্মীদের হয়রানির অভিযোগ রয়েছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের জন্য সংরক্ষিত কোটায় নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানটির ভেতরে অসন্তোষ দেখা দেয়।
কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজনের দাবি, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশেই তাকে বদলি করা হয়েছে।
তাদের মতে, এই বদলির ফলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে শুধু কর্মস্থল পরিবর্তন করলেই অনিয়মের অবসান হবে না বলেও মনে করেন তারা।
এমপি/ আরআই