শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৮, ০২-১১-২০২৬ | আপডেট: ১১:৪৬, ০২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
১৯৭৮ সালের ২ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে সন্ধানী প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। এর ধারাবাহিকতায় ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২ নভেম্বরকে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস হিসেবে ঘোষণা করেন।
বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃৎ হিসেবে পরিচিত সন্ধানী। রক্তদানের পাশাপাশি প্রতিষ্ঠানটি কর্নিয়া সংগ্রহ ও প্রতিস্থাপনের মাধ্যমে অন্ধ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে কাজ করছে।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির তথ্য অনুযায়ী, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এ পর্যন্ত ৪ হাজার ২০৪টি কর্নিয়া সংগ্রহ করেছে। এর মাধ্যমে ৩ হাজার ৫২৫ জন অন্ধ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
এদিকে, দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।
এমপি/ আরআই