শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৮, ০২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফের উদ্যোগে দেশের প্রায় ২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এসব উপহার বিতরণ করা হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ বলেন, ‘মেডিকেল জীবনের প্রফেশনাল পরীক্ষাগুলো অত্যন্ত কঠিন ও মানসিক চাপের। শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়ে সামান্য ভালোবাসা ও উপহার নিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও প্রয়োজনে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য আমাদের আন্তরিক শুভকামনা রইল, তারা যেন সফলতার সাথে এই ধাপ উত্তীর্ণ হয়ে দেশের সুচিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন।’
এমপি/ আরআই