ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

সলিমুল্লাহ মেডিকেলে পুনর্বহাল ডা: শাহরিয়া শায়লা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৩, ০৩-১১-২০২৬

সলিমুল্লাহ মেডিকেলে পুনর্বহাল ডা: শাহরিয়া শায়লা

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (চলতি দায়িত্ব) ডা: শাহরিয়া শায়লা জাহানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার আদেশ বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর ফলে তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপপরিচালক পদে পুনর্বহাল হয়েছেন।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর জারি করা আদেশে ডা: শাহরিয়া শায়লা জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (চলতি দায়িত্ব) পদ থেকে ওএসডি হিসেবে বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে ওই আদেশের তার ক্ষেত্রে প্রযোজ্য অংশ বাতিল করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন