শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৪, ০৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তিনি হাসপাতালটিতে যান। এ সময় বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজ নেন মন্ত্রী। এ সময় সরকারি নিয়ম মেনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে কঠোর বার্তা দেন তিনি। পাশাপাশি রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।
এমপি/ আরআই