শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৭, ০৩-১১-২০২৬ | আপডেট: ৪:০১, ০৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে দই উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘বগুড়ার দই’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ উপকরণ ব্যবহার করে খাদ্য উৎপাদনের দায়ে ব্যবসায়ী নীরব ঘোষ ও শুভাষ ঘোষের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন বলেন, খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এমপি/ আরআই