ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

মুগদা মেডিকেলের বহির্বিভাগে চালু হলো ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২৭, ০৩-১১-২০২৬

মুগদা মেডিকেলের বহির্বিভাগে চালু হলো ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা

ছবি: মেডিকেল পোস্ট

রোগীদের ভোগান্তি কমাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগের চিকিৎসায় অনলাইনে সিরিয়াল বা ই-অ্যাপয়েন্টমেন্ট সেবার ব্যবস্থা চালু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এ সেবার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ ডা: মুহাম্মদ মাহমুদ আলম তারেক, জাতীয় পরামর্শক ডা: শাহ আলী আকবর আশরাফ, ব্রিটিশ কাউন্সিলের কার্যকর সরকার কর্মসূচির দলনেতা আর্সেন সেপ্ট, স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি শাখার উপপ্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মো. ফারুক হোসেন এবং অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা: নুরুল ইসলাম।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ই-অ্যাপয়েন্টমেন্ট সেবার মাধ্যমে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সিরিয়াল গ্রহণ সহজ হবে। এতে রোগীদের ভোগান্তি কমার পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা বাড়বে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন