শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৬, ০৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর হাসপাতাল মোড়ের মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়না নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিলিহারী মহপাড়া গ্রামের অনিল চন্দ্রের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাসপাতাল মোড় এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সীমানার ভেতরে একটি ছাউনিতে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি দল কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমপি/ আরআই