ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিএসআরআইয়ের সভাপতি আওসাফ, মহাসচিব নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২০, ০৩-১১-২০২৬

বিএসআরআইয়ের সভাপতি আওসাফ, মহাসচিব নজরুল

ছবি: মেডিকেল পোস্ট

বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের (বিএসআরআই) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: সৈয়দ আওসাফ আলী সভাপতি এবং ডা: মো. নজরুল ইসলাম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।

গতকাল (২ নভেম্বর) সংগঠনের নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় এ তথ্য জানানো হয়।

এতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, শেখ মো. রেজাউল আমীন রেজভী ও মোহাম্মদ আলী কবির। কোষাধ্যক্ষ হয়েছেন মাহমুদ হাসান মোস্তফা কামাল এবং যুগ্ম মহাসচিব হয়েছেন মো. বোরহান উদ্দিন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক পদে ইফতিয়াক মোহাম্মদ বেহনম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক পদে শারমিন আক্তার রুপা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইলোরা আফরোজ লিমা এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক পদে সৈয়দা নাজলী মোস্তফা নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আশরাফ উদ্দিন খান, মো. আবু তাহের, মো. শহীদুল ইসলাম, এ.এস.এম. শহীদুল হোসেন (বাবু), মোহাম্মদ নজরুল ইসলাম, সালমা শাহনেওয়াজ পারভীন, মনির উদ্দিন আহমেদ, মাহফুজা মাহমুদ এবং মোহাম্মদ মাহবুবুল হক ইবনে মজিব।

এমপি/ আরআই

আরও পড়ুন