ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

পদোন্নতি পেলেন স্বাস্থ্য শিক্ষার এডিজি অধ্যাপক রুবিনা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৫, ০৪-১১-২০২৬

পদোন্নতি পেলেন স্বাস্থ্য শিক্ষার এডিজি অধ্যাপক রুবিনা ইয়াসমিন

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা: রুবিনা ইয়াসমিনকে দ্বিতীয় গ্রেডে পদোন্নতি দিয়েছে সরকার।

গতকাল (৩ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক এবং সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) অনুষ্ঠিত সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অধ্যাপক ডা: রুবিনা ইয়াসমিনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর অধ্যাপক ডা: রুবিনা ইয়াসমিনকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

এমপি/ আরআই

আরও পড়ুন