ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৯ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৮, ০৪-১১-২০২৬

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৯ চিকিৎসক

ছবি: মেডিকেল পোস্ট

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৯ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা হলেন—রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: হরিপদ সরকার, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: এস এম হাবিবুল্লাহ (সেলিম), মুগদা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা: মো. গোলাম আজম এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: শেখ জিয়ারাত ইসলাম।

এ ছাড়া পদোন্নতি পেয়েছেন বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ আলী, ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো. মনিরুল ইসলাম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: শংকর কুমার রায়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে ওএসডি হিসেবে কর্মরত প্রস্থোডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ বোরহান উদ্দীন হাওলাদার এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: অরুন জ্যোতি তরফদার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে ইনসিটু হিসেবে দায়িত্ব পালন করবেন।

এমপি/ আরআই

আরও পড়ুন