ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০২, ০৩-১১-২০২৬

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। এ সময় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগটিতে ভর্তি রোগীর সংখ্যা ৯৪৩ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৫, খুলনা বিভাগে ২৩৫, বরিশাল বিভাগে ২১৯, রাজশাহী বিভাগে ২১৯, রংপুর বিভাগে ৬৫, ময়মনসিংহ বিভাগে ৬০ এবং সিলেট বিভাগে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি কর্পোরেশনসহ) সর্বোচ্চ ২০৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৮০, চট্টগ্রাম বিভাগে ৪৩, ময়মনসিংহ বিভাগে ৩৭, বরিশাল বিভাগে ৩০, রাজশাহী বিভাগে ২৯, রংপুর বিভাগে ৮ এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন