ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫০, ১৯-১১-২০২৬

সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

গতকাল (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাসপাতালের মূল ফটকের সামনে ককটেল নিক্ষেপ করে। এতে সেখানে থাকা তিন পথচারী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণে আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, রাত ১০টায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন