শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭, ১৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একদল নেতাকর্মী ক্লিনিকটিতে হামলা চালায়। হামলাকারীরা ফেসবুক লাইভে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে পাঁচতলা ভবনের নিচতলায় প্রবেশ করে প্যাথলজি বিভাগ, রিসিপশন ও ডা: কে এম বাবরের ব্যক্তিগত অফিসকক্ষ ভাঙচুর করে। পরে নিচতলা থেকে বিভিন্ন আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আসবাবপত্রের পাশাপাশি ভবনের সামনের অংশের সাইনবোর্ডও পুড়ে যায়।
এদিকে, ঘটনার সময় ক্লিনিকের দ্বিতীয় তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয় বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি তারা জেনেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমপি/ আরআই