ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

হাসপাতালে অভিযান, জব্দ করা হলো রোগী-স্বজনদের পান-সুপারি-জর্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৭, ১৯-১১-২০২৬

হাসপাতালে অভিযান, জব্দ করা হলো রোগী-স্বজনদের পান-সুপারি-জর্দা

ছবি: মেডিকেল পোস্ট

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ও স্বজনদের কাছ থেকে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসাসেবার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতালে পান-সুপারি খাওয়া থেকে বিরত থাকতে নিয়মিত মাইকিং করে সচেতন করা হয়। তবে এরপরও রোগী ও স্বজনদের অনেকে হাসপাতালে পান-সুপারি খাওয়া অব্যাহত রাখেন। পান খাওয়ার পর বিভিন্ন স্থানে পানের পিক ও চুন ফেলে রাখায় হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। এসব কারণে অভিযান পরিচালনা করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: প্রণয় কান্তি দাশ বলেন, ‘হাসপাতালের পরিবেশ রক্ষার জন্য আমরা অভিযান পরিচালনা করেছি। এর আগে রোগী ও স্বজনদের পান-সুপারি না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি। তবে তারা কেউ কথা শুনতে চান না। এজন্য অভিযান পরিচালনা করা হয়েছে।’

এমপি/ আরআই

আরও পড়ুন