শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৬, ১৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানান, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে। অথচ পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তিনি বলেন, পুনর্মূল্যায়নের ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন।
এদিকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের পর মেডিকেল ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা: রুবীনা ইয়াসমিন বলেন, ‘রিটের কপি এখনো হাতে পাইনি। তাই এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রিটে কী বলা হয়েছে, তা দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’
এমপি/ আরআই