ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৬, ০৬-১০-২০২৬

নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন

ছবি: মেডিকেল পোস্ট

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব বেগম মোসলেমা নাজনীনকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত যুগ্মসচিব বেগম মোসলেমা নাজনীনকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, মোসলেমা নাজনীনকে আগামী ৮ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন


Fatal error: Uncaught mysqli_sql_exception: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near ') AND bn_content.CategoryID=20 ORDER BY bn_content.ContentID DESC LIMIT 4' at line 1 in /home/m92icx79o9d/public_html/details.php:477 Stack trace: #0 /home/m92icx79o9d/public_html/details.php(477): mysqli_query() #1 {main} thrown in /home/m92icx79o9d/public_html/details.php on line 477