ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০৮, ৩০-০৯-২০২৬ | আপডেট: ৭:০৮, ৩০-০৯-২০২৬

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

ছবি: মেডিকেল পোস্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্র জানায়, সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৪৩ পয়সা। আগের বছর এ মুনাফা ছিল ২০ টাকা ২৭ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর ছিল ২৩ টাকা ১৬ পয়সা।

এদিকে, এ বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৪৪ টাকা ৫৬ পয়সা।

এমপি/ আরআই

আরও পড়ুন