ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢামেক হাসপাতালের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২৭, ১৭-০৯-২০২৬

ঢামেক হাসপাতালের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি: মেডিকেল পোস্ট

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের পাশে মাস্তুল ফাউন্ডেশনের গোসলখানার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ।

তিনি বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে নতুন ভবনের পাশে মাস্তুল ফাউন্ডেশনের গোসলখানার পাশ থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জানান, ওই ব্যক্তি আর বেঁচে নেই। পরে বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে জানানো হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন