ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

চক্ষু স্বাস্থ্যসেবা উন্নয়নে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৫, ২১-০৯-২০২৬ | আপডেট: ৩:৪৭, ২১-০৯-২০২৬

চক্ষু স্বাস্থ্যসেবা উন্নয়নে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের মতবিনিময়

ছবি: মেডিকেল পোস্ট

দেশের চক্ষু স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, যুগোপযোগী, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিতের সঙ্গে বাংলাদেশ অফথালমোলজিক্যাল সোসাইটি ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সাক্ষাৎকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের রোগীসেবা আরও উন্নত করা, আধুনিক চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ এবং সারাদেশে বিজ্ঞানসম্মত ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া, চক্ষু চিকিৎসার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও কার্যকর চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অফথালমোলজিক্যাল সোসাইটির সভাপতি ডা: তৌহিদুর রহমান, মহাসচিব অধ্যাপক ডা: জিন্নুরাইন নিউটন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও ওএসবি কোষাধ্যক্ষ ডা: সায়ীদ মেহবুব উল কাদির, ডা: এস এম মাহবুব মুন্না, ডা: মাসুদ রানা, ডা: জাহিদুল হাসান, ডা: মাহফুজুল আলম, ডা: মোস্তফা কামাল রনি প্রমুখ।

এমপি/ আরআই

আরও পড়ুন