ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৩, ২৮-০৯-২০২৬

৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: মেডিকেল পোস্ট

দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে সাত দিনের সরকারি সফরে জাপানে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিত। তার নেতৃত্বে ছয় সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাপানের আধুনিক স্বাস্থ্যসেবা ও অবকাঠামো নিয়ে অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমে অংশ নিচ্ছে।

সফরকালে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রতিমন্ত্রী ও তার প্রতিনিধিদল জাপানের স্বাস্থ্য অবকাঠামো, উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা এবং আধুনিক স্বাস্থ্যসেবা প্রকল্প নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। জাপানের স্বাস্থ্য ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও শক্তিশালী করাই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

এদিকে, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন—স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: আবদুল ওয়াদুদ চৌধুরী, নরসিংদী সদর হাসপাতালের সিভিল সার্জন মো. বুলবুল কবির এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব সারওয়ার সালাম।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিমন্ত্রী ও তার প্রতিনিধিদল জাপানের উদ্দেশে রওনা হন। ব্যাংকক হয়ে ২৭ সেপ্টেম্বর (রোববার) সকালে তারা টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এমপি/ আরআই

আরও পড়ুন