ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢামেকের বাথরুমে ঝুলছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৮, ০৫-১০-২০২৬ | আপডেট: ১২:১৫, ০৫-১০-২০২৬

ঢামেকের বাথরুমে ঝুলছিল নারীর মরদেহ

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে আনুমানিক ২৮ বছর বয়সী এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাথরুম পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা পানির পাইপের সঙ্গে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিচ্ছন্নতাকর্মীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই নারীর হাত কাটা ছিল, ফলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন