ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৬, ০৫-১০-২০২৬

হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৯৬ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬০ জন। ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। এ ছাড়া ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০২ জনের।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন