শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৩, ০৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে অচেতন অবস্থায় তাকে জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী।
তিনি জানান, জরুরি বিভাগের ওয়েটিং রুমের পাশ থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে জানানো হয়।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘নিহত ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এখনো তার নাম–পরিচয় জানতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
এমপি/ আরআই