ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩৫, ০৬-১০-২০২৬

হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩৯৩ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৯১ জন। গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ১৩ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০২ জন। ফলে গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৫১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ২৯০ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন