ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২৩, ০৭-১০-২০২৬

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯০ জন।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১০ জন এবং হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ২৮০ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। আর সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬ জনের। সব মিলিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২০ জন। সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯৩ জন। এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন