ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্বাস্থ্যখাত নিয়ে ডব্লিউএইচওর সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫৪, ০৭-১০-২০২৬

স্বাস্থ্যখাত নিয়ে ডব্লিউএইচওর সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিতের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়ের প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের আন্তর্জাতিক পরামর্শক ড. ফ্রান্সিসকো কাটায়ামা ও প্রফেসর ড. আবুল কালাম এবং লিয়াজোঁ ও কো-অর্ডিনেশন কর্মকর্তা মো. মোহাসিন আজাদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রান্তিক পর্যায়ে জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের অবহিত করেন।

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২০–২০২৬ মেয়াদের দেশভিত্তিক সহযোগিতা কৌশল পর্যালোচনা এবং ২০২৭–২০৩১ মেয়াদের দেশভিত্তিক সহযোগিতা কৌশল প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের স্বাস্থ্যখাতের বর্তমান চাহিদা, ভবিষ্যৎ অগ্রাধিকার এবং সরকারের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সহযোগিতা কৌশল প্রণয়নের ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

এমপি/ আরআই

আরও পড়ুন