শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫, ০৮-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশু হলো—সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরের নাসির উদ্দিনের ৯ মাস বয়সী শিশু রাহুল এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬ মাস বয়সী শিশু রাখি। রাহুল সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং রাখি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, সিলেট বিভাগে এ পর্যন্ত মৃত ১৮৫ জনের মধ্যে সিলেট জেলায় ৭৫ জন, সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ২৮ এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে নতুন করে ২২৯ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৬, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১২ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছে। এছাড়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪ এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছে।
নতুন রোগী ভর্তির পর বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছে ৫৫২ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০৩ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭০, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২৮, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১০ এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসাধীন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষায় ১ হাজার ৯৫ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪২২ জন, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে।
এমপি/ আরআই