শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৩, ০৮-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত ১ হাজার ১৪৪ জনের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে ২ লাখ ১ হাজার ৬২৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে মোট ২২ হাজার ১১৬ জনের হাম শনাক্ত হয়েছে।
এদিকে, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এমপি/ আরআই