ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

হাসপাতালে চিকিৎসককে মারধর, আটক অ্যাম্বুলেন্সচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩০, ১২-১০-২০২৬

হাসপাতালে চিকিৎসককে মারধর, আটক অ্যাম্বুলেন্সচালক

ছবি: মেডিকেল পোস্ট

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে নাঈম নামে এক অ্যাম্বুলেন্সচালককে আটক করা হয়েছে।

গতকাল (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চিকিৎসক হলেন ওই বিভাগের সহকারী অধ্যাপক ডা: রথীন্দ্রনাথ মণ্ডল।

চিকিৎসকের অভিযোগ, আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে এসে অ্যাম্বুলেন্সচালক নাঈম বিভাগে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় তাকে বাধা দিলে তিনি চিকিৎসকের ওপর চড়াও হন এবং মারধর করেন।

এদিকে, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে চিকিৎসকের ওপর হামলার অভিযোগে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনা চিকিৎসকদের নিরাপত্তা এবং হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ও কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে অভিযুক্ত অ্যাম্বুলেন্সচালক নাঈমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল্লাহ-হেল মাফি বলেন, ‘ঘটনার পরপরই আমরা থানাকে অবহিত করেছি। অভিযুক্ত আসামি ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন।’

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন